আমাদের সেবাসমূহ
নেটওয়ার্ক সলিউশন
অফিস, শোরুম কিংবা বাসা — রাউটার, সুইচ, ওয়াইফাই আর ক্যাবলিং একসাথে পরিকল্পনা করে বসানো। ডিজাইন থেকে হ্যান্ডওভার পর্যন্ত পুরোটা আমাদের।
কী কী করি
- ওয়াইফাই প্ল্যানিং — জায়গা ঘুরে দেখে কোথায় কয়টি অ্যাকসেস পয়েন্ট লাগবে তা ঠিক করা, যাতে কোনো কোণায় সিগন্যাল না মরে।
- স্ট্রাকচার্ড ক্যাবলিং — ক্যাট-৬ ক্যাবলিং, প্যাচ প্যানেল আর লেবেল করা র্যাক। পরে কোন তার কোথায় যায় খুঁজতে হয় না।
- সুইচ ও রাউটার — ম্যানেজড সুইচ, ভিল্যান ভাগ, গেস্ট নেটওয়ার্ক আলাদা রাখা।
- র্যাক ও পাওয়ার — গোছানো র্যাক, ইউপিএস আর ঠান্ডা রাখার ব্যবস্থা।
কীভাবে কাজটা হয়
প্রথমে সাইট ভিজিট — জায়গার মাপ, দেয়ালের ধরন আর কতজন ব্যবহার করবেন তা দেখে নেওয়া হয়। এরপর একটা লিখিত প্রস্তাব যাতে যন্ত্রপাতির তালিকা, খরচ আর সময় লেখা থাকে। কাজ শেষে প্রতিটি পয়েন্ট পরীক্ষা করে বুঝিয়ে দেওয়া হয়, সাথে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম।
কাদের জন্য
গার্মেন্টস ও বায়িং হাউস, সফটওয়্যার ও বিপিও অফিস, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, হোটেল ও রেস্টুরেন্ট, স্কুল-কলেজ আর বড় বাসা।
এর জন্য দাম জানতে চান?
জায়গাটা আর মোটামুটি কী লাগবে জানান। আমরা গিয়ে দেখে লিখিত প্রস্তাব দেব।
অন্যান্য সেবা
সাথে ইন্টারনেট লাইনও দরকার?
এই কাজগুলো বেশিরভাগ সময় সংযোগের সাথেই হয় — একসাথে নিলে এক টিম, এক ভিজিটেই শেষ।
সব প্যাকেজ দেখুন