শহরের সেরা ব্রডব্যান্ড নেটওয়ার্ক
স্ট্রিমিং, ফ্রিল্যান্সিং কিংবা মিটিং — চট্টগ্রামজুড়ে নিরবচ্ছিন্ন ফাইবার।
আপনার এলাকায় আছি কি?
তালিকায় নেই? জানিয়ে রাখুন — লাইন গেলে প্রথম ফোনটা আপনাকেই।
আমাদের প্যাকেজ গুলো
কাজ, বিনোদন কিংবা হোম অফিস—নিশ্চিত করুন আভিজাত্যপূর্ণ নিরবচ্ছিন্ন ডিজিটাল জীবন।
Elevate
ব্রডব্যান্ড ইন্টারনেট এর অভিজ্ঞতা পাল্টে দিবেPrime
সর্বোচ্চ গতি ও সেরা পারফরম্যান্স- ১:৩ শেয়ারিং কনটেন্ট রেশিও
- ২৪/৭ সাপোর্ট
- আইপিভি৬ পাবলিক আইপি রেডি
- গিগাবিট কানেক্টিভিটি
- ২০+ আইএক্স কানেক্টিভিটি
নতুন সংযোগের ধাপসমূহ
অনলাইন ফর্ম সাবমিটেই কাজ শেষ, আপনার ঘরে সংযোগ পৌঁছানোর সব দায়িত্ব আমাদের।
-
ফর্ম পূরণ করুন
নাম, ফোন, ঠিকানা, প্যাকেজ — এইটুকুই। ম্যাপ লোকেশন দিলেই কাজ শেষ।
২ মিনিট -
আমরা যোগাযোগ করবো
আপনার দেওয়া ঠিকানায় সংযোগ দেওয়ার সম্ভাব্যতা যাচাই করে যোগাযোগ করে সংযোগ প্রদানের সময় ঠিক করার জন্য আমরা যোগাযোগ করবো।
২৪ ঘণ্টার মধ্যে -
সংযোগ চালু
টেকনিশিয়ান এসে ফাইবার টেনে সংযোগ সেটাপ করে দেবেন, আর যাওয়ার আগে স্পিড যাচাই করে দেখাবেন।
একই দিনে
চট্টগ্রাম শহরজুড়ে কাভারেজ
নগরজুড়ে একই স্পিড - বাণিজ্যিক রাজধানীর প্রতিটি কোণায় শক্তিশালী কানেক্টিভিটি।
২০১ এলাকা কাভার করা
আপনার থানা বেছে নিন
আমাদের সেবাসমূহ
সংযোগ কিংবা সুরক্ষা—এক ছাদের নিচে সব প্রযুক্তির সঠিক সমাধান।
নেটওয়ার্ক সলিউশন
রাউটার, সুইচ, ওয়াইফাই প্ল্যানিং আর স্ট্রাকচার্ড ক্যাবলিং — ডিজাইন থেকে ইনস্টলেশন পর্যন্ত।
পরামর্শ নিনডেটা কানেক্টিভিটি
দুই অফিসের মধ্যে সরাসরি লিংক, ডেটা সেন্টার কানেকশন আর ব্যাকআপ রুট।
বিস্তারিতসিসিটিভি সলিউশন
বাসা বা অফিসের জন্য আইপি ক্যামেরা সেটআপ, রেকর্ডিং আর ফোন থেকে রিমোট অ্যাক্সেস।
কীভাবে কাজ করেহোম ও বিজনেস ইন্টারনেট
পরিবারের জন্য আনলিমিটেড ফাইবার, অফিসের জন্য ডেডিকেটেড ব্যান্ডউইথ ও লিখিত SLA।
প্যাকেজ দেখুনযোগাযোগ করুন
প্রশ্ন কিংবা পরামর্শ—কথা বলুন আমাদের এক্সপার্ট টিমের সাথে।
চট্টগ্রাম, বাংলাদেশ
শনি–বৃহস্পতি, ১০টা–৮টা
সাধারণ জিজ্ঞাসা
নতুন সংযোগ কীভাবে নেব?
ওয়েবসাইটের “নতুন সংযোগ” ফর্মটি পূরণ করুন অথবা আমাদের নাম্বারে কল করুন। আমরা ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করে ফিজিবিলিটি দেখে ইনস্টলেশনের সময় ঠিক করব।
ইনস্টলেশন চার্জ কত?
ইনস্টলেশন চার্জ ৳৫০০, অথবা ৳১০০০ সিকিউরিটি ডিপোজিট। নতুন সংযোগে শর্তাবলী প্রযোজ্য।
আপনাদের কাভারেজ কোথায়?
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার প্রায় প্রতিটি জায়গায় আমাদের কাভারেজ রয়েছে। কাভারেজ পেজে আপনার থানা বেছে নিয়ে নিশ্চিত হয়ে নিন।
রাউটার কি লাগবে? আপনারা কি দেন?
হ্যাঁ, ওয়াইফাই ব্যবহার করতে রাউটার লাগবে। আপনার নিজের রাউটার ব্যবহার করতে পারেন, অথবা আমাদের কাছ থেকে কিনতে পারেন — ইনস্টলেশনের সময় টিম কনফিগার করে দেবে।
ডেটা কি সত্যিই আনলিমিটেড?
হ্যাঁ। কোনো মাসিক ডেটা লিমিট নেই এবং লিমিট পার হলে স্পিড কমিয়ে দেওয়া হয় না। প্যাকেজের স্পিড শেয়ার্ড ব্যান্ডউইথ — পিক আওয়ারে সামান্য তারতম্য স্বাভাবিক।
BDIX, ক্যাশ আর FTP — এগুলো দিয়ে আমার কী লাভ?
BDIX দেশের ভেতরের সার্ভারে সরাসরি রুট দেয়, তাই দেশি সাইট ও সার্ভার অনেক দ্রুত চলে। ক্যাশ সার্ভার ইউটিউব ও ফেসবুকের ভিডিও কাছাকাছি রাখে, ফলে বাফারিং কম হয়। FTP সার্ভার থেকে মুভি ও কনটেন্ট ফুল স্পিডে নামে — এর কোনোটাই আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ খরচ করে না।
সমস্যা হলে সাপোর্ট কীভাবে পাব?
অ্যাপ থেকে অভিযোগ জানান, অথবা হটলাইনে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আমাদের সাপোর্ট টিম প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত আছে, আর ফাইবার কাটা পড়ার মতো জরুরি সমস্যায় ২৪ ঘণ্টাই টিম কাজ করে।