মূল অংশে যান
আলফা নেটওয়ার্ক AlphaNetwork
আইনি

সেবার শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ ১১.০৮.২০২৬

আলফা নেটওয়ার্কের সংযোগ নেওয়া ও ব্যবহার করার শর্তগুলো এখানে দেওয়া হলো।

১. সংযোগ

নতুন সংযোগের আবেদন গ্রহণের পর আমরা ঠিকানায় সংযোগ দেওয়ার সম্ভাব্যতা যাচাই করি। সম্ভাব্যতা যাচাইয়ের পরই সংযোগের তারিখ নিশ্চিত করা হয়। ইনস্টলেশন চার্জ ৳৫০০, অথবা ৳১,০০০ ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট।

২. বিল ও পরিশোধ

বিল মাসিক ভিত্তিতে অগ্রিম প্রযোজ্য। প্রতি মাসের নির্ধারিত তারিখের মধ্যে বিল পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে; বকেয়া পরিশোধের পর সেবা পুনরায় চালু করা হয়।

৩. গতি ও শেয়ারিং

প্যাকেজে উল্লিখিত গতি আন্তর্জাতিক ব্যান্ডউইথের সর্বোচ্চ গতি এবং তা ১:৩ শেয়ারিং কনটেন্ট রেশিওতে প্রদান করা হয়। বিডিআইএক্স, ক্যাশ ও এফটিপি গতি আলাদাভাবে প্যাকেজের সাথে উল্লেখ করা থাকে।

৪. ব্যবহারের নীতি

সংযোগ ব্যবহার করে বাংলাদেশের প্রচলিত আইনবিরোধী কোনো কাজ করা যাবে না। সংযোগ পুনরায় বিক্রি বা তৃতীয় পক্ষের কাছে বিতরণ করা যাবে না। এসব ক্ষেত্রে পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বাতিল করা হতে পারে।

৫. যন্ত্রপাতি

আমাদের সরবরাহ করা ওএনইউ বা রাউটার আলফা নেটওয়ার্কের সম্পত্তি হিসেবে গণ্য হবে যদি না তা আলাদাভাবে কিনে নেওয়া হয়। সংযোগ বাতিলের সময় তা ফেরত দিতে হবে।

৬. সেবা বিঘ্ন

রক্ষণাবেক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ, সড়ক বা উন্নয়ন কাজে ফাইবার কাটা পড়া কিংবা আপস্ট্রিম প্রোভাইডারের সমস্যায় সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। পরিকল্পিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আগে জানানো হয়।

৭. সংযোগ বিচ্ছিন্নকরণ

সংযোগ বন্ধ করতে চাইলে কমপক্ষে ৭ দিন আগে জানাতে হবে। চলতি মাসের বিল প্রযোজ্য হবে।

৮. শর্ত পরিবর্তন

এই শর্তাবলী পরিবর্তিত হতে পারে। পরিবর্তন এই পাতায় প্রকাশ করা হয় এবং প্রকাশের তারিখ থেকে কার্যকর হয়।

  • কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? জিজ্ঞেস করুন — অনুমান করার চেয়ে জেনে নেওয়া ভালো।
+880 9643-420002
কল করুন নতুন সংযোগ